আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

বালিয়াকান্দিতে ভূমিহীন ও গৃহহীন ৪০ টি পরিবারকে জমি ও ঘর হস্তান্তর

জাকির হোসেন, রাজবাড়ী প্রতিনিধি:

মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট জমি ও গৃহ হস্তান্তর প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে সারাদেশের অংশ হিসেবে ঈদ উপলক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ৪০ টি পরিবারের মধ্যে ভূমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে ।

মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন এ পর্যায়ে সারা দেশে ৩২ হাজার ৯ শত ৪টি পরিবারের নিকট ঘর ও জমি হস্তান্তর করা হয়।

মঙ্গলবার( ২৬ এপ্রিল ) সকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে ভূমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলা নির্বাাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) হাসিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী সহকারী জেলা প্রশাসক জয়ন্তাী রানী রায়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা,

সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, জহুরুল ইসলাম, একে এম ফরিদ হোসেন বাবু, বাদশা আলমগীরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সূধীজন ও সুবিধাভোগী পরিবারবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ