আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

বালিয়াকান্দিতে প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যোগ প্রশিক্ষন কর্মশালা

জাকির হোসেন (রাজবাড়ি) বালিয়াকান্দি প্রতিনিধি:

রাজবাড়ির বালিয়াকান্দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি উদ্ভাবণী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৫ জুন সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ আবু কায়সার খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজামান মনির, সহকারী কমিশনার মোঃ সায়দুল ইসলাম ।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষনার্থীর উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ প্রশিক্ষনে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও জনপ্রতিনিধিরা অংশগ্রহন করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ