আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

বালিয়াকান্দিতে আইন শৃংখলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা

জাকির হোসেন বালিয়াকান্দি,রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন শৃংখলা ও সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।।

২১ এপ্রিল বিকাল ৩ ঘটিকায় বালিয়াকান্দি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার্স ( ভারপ্রাপ্ত) হাসিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,

ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা, কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার,

বালিয়াকান্দি সদর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন আলম বিশ্বাস, জামালপুর ইউনিয়ন একে এম ফরিদ হোসেন বাবু, নারুয়া ইউনিয়ন জহুরুল ইসলাম,নবাবপুর ইউনিয়ন বাদশা আলমগীর,

জঙ্গল ইউনিয়ন কল্লল বসু । এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়নের চেয়ারম্যান , সূধীজন ও আইন শৃংখলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ