আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

বাবুল ব্যাপারীদের দৌরাত্বে জিম্মি হাজারো কৃষক, বিলীন হয়ে যাচ্ছে কৃষিক্ষেত

সাভার প্রতিনিধিঃ

সাভারের বনগাঁও ইউনিয়নের বনগ্রাম এলাকার বাবুল ব্যাপারী ও তার স্বজনদের দৌরাত্বে জিম্মি হয়ে পড়েছে হাজারো কৃষক।

শত শত বিঘা কৃষিক্ষেত থেকে রাতের আঁধারে মাটি কেটে নেয়ায় এসব ক্ষেত এখন গভীর পুকুরে পরিনত হয়েছে।

মাটি লুটেরা বাবুল গংরা এলাকার প্রভাবশালী এবং রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় স্থানীয় কৃষকেরা ভয়ে তাদের বিরুদ্ধে মুখ খুলছেনা। কেউ মাটি কাটায় বাঁধা প্রদান করলে তাদেরকে হুমকি ধামকিসহ মারধর করে থাকে বাবুল ব্যাপারীরা।

বিষয়টি নিয়ে ওই এলাকার ইউপি সদস্য এমনকি ইউপি চেয়ারম্যানও দুঃখ প্রকাশ করে প্রশাসনের কাছে তাদের বিচার দাবি করেছেন।

সরেজমিনে সাভারের বনগাঁও ইউনিয়নের বনগ্রাম এলাকায় গিয়ে দেখা যায়, চারদিকে দিগন্ত জোরা কৃষি ক্ষেত। কোথাও সবুজ ধানের ক্ষেতে আবার কোথাও লাউ ক্ষেত, শসা ক্ষেত কিংবা টমেটো ক্ষেত।

দুর থেকে দেখলে কিছুই বোঝার উপায় নাই। গ্রামের প্রধান সড়ক থেকে নেমে যাওয়া একটি শাখা সড়ক দিয়ে কিছুদুর এগোলেই চোখে পড়ে সারি সারি ইটভাটা।

উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে পরিবেশের ছাড়পত্র ছাড়াই এসব ইটভাটা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

রাজধানী ঢাকার মিরপুর থেকে কয়েক কিলোমিটার দুরত্বে কৃষি জমি এবং নদীর তীরে এসব ভাটা স্থাপন করায় কখনও এদিকে অভিযান পরিচালনা করেনি ভ্রাম্যমান আদালত কিংবা পরিবেশ অধিদপ্তর।

জানতে চাইলে অভিযুক্ত বাবুল বেপারী কৃষি জমি থেকে মাটি কাটার কথা শিকার করে বলেন, আমি কারও জমি থেকে চুরি করে মাটি কাটিনা।

টাকা দিয়ে জমি কিনেই মাটি কাটি এবং ইটভাটায় সরবরাহ করি। সরকার যদি ভাটা বন্ধ করে দেয় আমিও মাটি কাটা বন্ধ করে দিবো।

জানতে চাইলে সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি তাসলিমা শিরিন বলেন, বিষয়টি আপনার কাছ থেকেই জানলাম। আমি দ্রুত লোক পাঠিয়ে বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করবো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ