জাহিদুল ইসলাম জাহিদ, কুয়াকাটা প্রতিনিধি:
কুয়াকাটা পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ১নং প্যানেল মেয়র মোঃ মনির শরীফের নিজ অর্থায়নে তার নিজ এলাকার মানুষের মাঝে বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেছেন ।
২৪শে জানুয়ারি ২০২২ইং, রোজ সোমবার, সকাল ১০টার দিকে, ফাসিপাড়া আশ্রয় কেন্দ্র থেকে কম্বল বিতরণ অনুষ্ঠান শুরু করেন।
এবারে কাউন্সিলর মনির শরীফ নিজ অর্থায়নে ৩নং ওয়ার্ডের ৫০০পরিবারকে শীতকালীন কম্বল উপহার দিয়েছে।

শীতকালীন উপহার কম্বল হাতে নিয়ে মনোয়ারা বেগম বলেন, আমরা অতি আগ্রহী ছিলাম এবং অনেকটা আশায় ছিলাম আমাদের কাউন্সিলর আমাদের জন্য শীত উপহার নিয়ে আসবে।
সকালবেলায় কুয়াশার মাঝে আমাদের দরজার সামনেই শীত উপহার কম্বল নিয়ে হাজির, আমি তাকে আমার মন থেকে দোয়া করি।
কুয়াকাটা শুভ সংঘ ক্লাবের উপদেষ্টা, ডাক্তার ইসমাইল ইমন বলেন, সকালে যখন কাউন্সিলর মনির শরীফের ফোন আমার ফোনে আসে তখন ভেবেছিলাম যে কোন দুর্ঘটনা হয়েছে।
কিন্তু ফোনটা রিসিভ করার পরে শুনতে পারি তার নিজ এলাকার মানুষের জন্য শীতকালীন উপহার দিতে যাবে, আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম ঘন কুয়াশা আর প্রচুর শীতে এবং গুড়ি গুড়ি বৃষ্টির ভিতর আপনি বের হবেন, তিনি উত্তরে বলেছিলেন আমি তাদের কর্মী।
এমন মানবতার পরিচয় আমাকে উৎসাহিত করেছে, আমি ব্যক্তিগতভাবে প্যানেল মেয়র মনির শরীফকে ধন্যবাদ জানাই জীবনের শেষ টুকু পর্যন্ত জনগণের ভালোবাসা নিয়ে থাকতে পারে।
সাংবাদিকের জবাবে কাউন্সিলর মনির শরীফ বলেন, জনগণ আমাকে ভোট দিয়ে তাদের দায়িত্ব আমাকে দিয়েছে। তাদের দেখাশোনার দায়িত্ব আমার, আমি আমার সাধ্যমত সবসময় তাদের পাশে থাকি এবং সব সময় থাকবো।
আমি প্রতি বছর নিজ অর্থায়নে আমার নিজ গ্রামের সবাইকে শীতকালীন উপহার দিয়ে থাকি, তার ধারাবাহিকতায় এবারও ৫০০ পরিবারকে শীতকালীন উপহার কম্বল দিয়েছি কারণ তাদের মুখের হাসিটা আমাকে আনন্দ দেয়।