রনজিত কুমার পাল, নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব এমএ মালেক এর সার্বিক তত্বাবধানে ধামরাই উপজেলার ১৬ টি ইউনিয়নে ইফতার ও
দোয়া মাহ্ফিলের ধারাবাহিকতায় বুধবার ১৩ এপ্রিল বিকেলে বাইশাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সহোযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে চারটার সময় ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়ন পরিষদ এর বোরাইল মসজিদ মাঠে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -২০ ধামরাই আসনের সাবেক সংসদ সদস্য ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আওয়ামী লীগকে বাঁচাতে হবে ধামরাইয়ে আওয়ামী লীগে বিএনপির নেতা কর্মী এসেছে আজ আর প্রকৃত আওয়ামী লীগ যারা করে তারা মুল্যায়ন পায় না, ধামরাইয়ের মানুষ পরিবর্তন দেখতে চায়,বর্তমান যে এমপি আছেন তিনি ধামরাইয়ে তেমন কোন কাজ করে নাই।
আমার সময় মানুষ উন্নয়ন দেখতে পেয়েছে, নেতা কর্মীরা তার মুল্যায়ন পেয়েছে, আজ নেতা কর্মীরা মুল্যায়ন পায় না, তাই আগামীতে মানুষ পরিবর্তন চায়। আওয়ামী লীগের ত্যাগী ও পরিক্ষিত নেতা-কর্মীদের মূল্যায়ন করা সময়ের দাবি।
সবাই ঐক্যবদ্ধ হয়ে মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন মানবতার মা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে, দেশের উন্নয়ন চাইলে এর বিকল্প নাই।
এসময় অনুষ্ঠানের উদ্বোধন করেন সিআইপি আন্তর্জাতিক ব্যবসায়ী ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আল জামান,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ,
উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোহাদ্দেছ হোসেন।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেনজির আহমেদ মুকুল, ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম,
ধামরাই উপজেলা আওয়ামী কৃষকলীগ নেতা হাজী আব্দুল গণি, সভ ধামরাই পৌর আওয়ামী যুবলীগের সভাপতি আমিনুর রহমান, ধামরাই পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃ জিয়া সিকদার।
সাবেক সভাপতি বাইশাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগ বীর মুক্তিযোদ্ধা মেরাজ খান ধামরাই সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান খান হাবিব, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক,সভাপতি বাইশাকান্দা ইউনিয়ন কৃষক লীগ আবু তাহের সিকদার, মেম্বার ৬ নং ওয়ার্ড মেম্বার বাইশাকান্দা ইউনিয়ন পরিষদ মঈন মিয়া সহ উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা।