আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

বরিশালে পত্রিকা অফিসে হামলা, জেষ্ঠ্য সাংবাদিক আহত 

ইমাম হোসেন :

বরিশালে ” দৈনিক দখিনের সময় ” পত্রিকা অফিসে মাদক কারবারির হামলায় সিনিয়র জেষ্ঠ্য সাংবাদিক আলম রায়হান গুরুতর আহত হয়েছেন । শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বরিশাল নগরীর বটতলা এলাকায় দৈনিক দখিনের সময়ের অফিসে এ হামলার ঘটনা ঘটে।

এ বিষয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদক কারবারি তৌহিদ, উজ্জ্বল, সিদ্দিকসহ অন্তত ১০ জনের একটি দল অর্তিকত ভাবে দখিনের সময়ের অফিসে গিয়ে হামলা করে।

এসময় উপস্থিত সাংবাদিকদের উপর চড়াও হলে জেষ্ঠ্য সাংবাদিক আলম রায়হান গুরুতর আহত হন।

পরে ঘটনা স্থানে থাকা অন্য সাংবাদিকরা আহত অবস্থায় উদ্ধার করে সাংবাদিক আলম রায়হানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ