আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

বরগুনায় সময় টিভির সাংবাদিক কে হুমকি থানায় জিডি

বরগুনা প্রতিনিধিঃ

বরগুনা কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটে পরীক্ষাকেন্দ্রের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় সময় টিভির বরগুনা প্রতিনিধি সাইফুল ইসলাম মিরাজের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের হুমকি সহ নানাভাবে হয়রানি ও মারধরের হুমকি কলেজটির হিসাবরক্ষক এনামুল হক।

সংবাদকর্মীদের মুখ বন্ধ করতে এমন ঘৃনিত কর্মকান্ড করে বেড়াচ্ছেন তিনি।

শুক্রবার (১৬ জুন) খোঁজ নিয়ে জানা যায়, পরীক্ষার্থী-কর্মচারী মিলেমিশে নকলের উৎসব, রেজিস্ট্রেশন কার্ড ছাড়াই পরীক্ষায় অংশগ্রহণ এবং কর্মচারীদের দিয়ে পরীক্ষার হলে পরিদর্শকের দায়িত্ব পালনসহ বিভিন্ন অভিযোগ নিয়ে বরগুনা কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের পরীক্ষাকেন্দ্র নিয়ে বৃহস্পতিবার সময় টেলিভিশনে সংবাদ প্রচারিত হয়।

এতে ক্ষুব্ধ হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে সময় টেলিভিশনের বরগুনা প্রতিনিধি সাইফুল ইসলাম মিরাজের বিরুদ্ধে মামলা দায়েররসহ মারধরের হুমকি দিয়েছেন কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের হিসাবরক্ষক এনামুল হক।

এছাড়া সামাজিকভাবে সাইফুল ইসলাম মিরাজের সম্মান ক্ষুণ্ন করতে ফেসবুকে অপপ্রচার চালানোর প্রস্তুতিও নিয়েছেন এনামুল হক, নজরুল ইসলামসহ বেশ কয়েকজন। এ ঘটনায় শুক্রবার (১৬ জুন) বিকেলে বরগুনা সদর থানায় জিডি করেছেন সাংবাদিক সাইফুল ইসলাম মিরাজ।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আহম্মেদ বলেন, পরীক্ষা কেন্দ্রের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় সময় টেলিভিশনের রিপোর্টার সাইফুল ইসলাম মিরাজকে হুমকি দেয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা খুব গুরুত্ব সহকারে বিষয়টি নিয়েছি। খুব দ্রুত তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ