আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

বরগুনায় আইস-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বরগুনা পাথরঘাটা প্রতিনিধি: তাওহিদুল ইসলামঃ

বরগুনায় পিসটাল আইস ও ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটক ছগির হোসেন মৃধা (৩৭) বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের লবনগোলা এলাকার ইসলাম মৃধার ছেলে।

শুক্রবার (১ জুলাই) সকাল ৭টার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরগুনার উপ-পরিদর্শক জাকির হোসেন এ তথ্যের সত্যতা জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুন) দিবাগত রাত ২টার দিকে সদর বরগুনার বুড়িরচর ইউনিয়নে অভিযান পরিচালনা করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ইউনিয়নের লবনগোলা এলাকা থেকে ছগির হোসেন মৃধাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরগুনার সহ-পরিচালক এনায়েত হোসেন জাগো নিউজকে বলেন, রুমে বিছানার নিচে লুকানো ৩০০পিচ ইয়াবা ও ২ গ্রাম পিসটাল আইস সহ তাকে আটক করা হয়। আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ