আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

ফেনী জেলার গ্রামীন পুকুর গুলোতে চাষ হয় না দেশীয় প্রজাতির মাছ

আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধি:

ফেনী জেলার গ্রামের পুকুর গুলোতে একসময় পাওয়া যেতো দেশীয় প্রজাতির মাছ, এখন তা বিলুপ্তির পথে। সেইসব পুকুরে এখন চাষ হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ।

ফলে মিঠা পানির দেশীয় প্রজাতির শত শত মাছের স্থান দখল করে নিচ্ছে পুকুরে উৎপাদিত হাইব্রিড শ্রেণীর মাছগুলো। দেশীয় প্রজাতির মাছগুলো বিলুপ্তির পর ফেনী জেলাধীন বাজারগুলোতে আধিপত্য এখন পাঙ্গাশ, তেলাপিয়া, পাবদা, কৈ-এর মতো খামারের মাছের। বাজারগুলোতে সবচেয়ে বেশি দেখা গেছে খামারে চাষ করা পাঙ্গাশ মাছ।…দেশি মাছ বিলুপ্তির কারণ হিসেবে মনে করা হচ্ছে, জলাশয় ভরাট হয়ে যাওয়া, অপরিকল্পিত বাঁধ নির্মাণ, অতিরিক্ত কীটনাশকের ব্যবহার এবং অবাধ মৎস্য নিধন। এসবের ফলেই একের পর এক বিলুপ্ত হয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ।

এক যুগ আগেও ফেনীতে হরেক রকমের দেশীয় প্রজাতির মাছ পাওয়া যেত। এর মধ্যে বেশিরভাগ প্রজাতিই বিলুপ্ত হয়ে গেছে। গত কয়েক বছরে আরও কিছু প্রজাতি বিলুপ্তির পথে বলে জানায় ফেনী জেলা মৎস্য অফিস।ফেনী জেলা মৎস্য অফিস জানায়, বিলুপ্তপ্রায় মাছের প্রজাতিকে তিনটি ভাগে ভাগ করা হয়। এগুলো হচ্ছে মহাবিপন্ন, সঙ্কটাপন্ন ও বিপন্ন প্রজাতি। এর মধ্যে মহাবিপন্ন প্রজাতি মাছের মধ্যে রয়েছে টাকি ,দেশী বাইলা ,ভেটকী, মাগুর ও চিতল,কাতল

আর সঙ্কটাপন্ন প্রজাতির মাছের মধ্যে রয়েছে ঢেলা, টেংরা, ফলি ও কৈ, এবং বিপন্ন প্রজাতির মাছের মধ্যে রয়েছে , ঘনিয়া, আইড়, পাবদা, বড়বাইম, গজার, শোল কালিবাউশ। জলাশয় এবং বিলে অতিরিক্ত কীটনাশক ব্যবহার যাতে না হয় সে ব্যাপারে ও চাষীদের প্রতি অনুরোধ করেছে বলে জানায় ওই অফিস সুত্র।
বিশেষজ্ঞরা বলছেন, ব্যাপক আকারে কীটনাশক ব্যবহার, মাছ শিকারসহ বিভিন্ন কারণে জলাশয়ের মাছ হারিয়ে যাচ্ছে। কীটনাশকের কারণে মাছ ডিম কম দিচ্ছে। সব ডিম থেকে বাচ্চাও ফুটছে না। অনেক সময় মাছ মরে ভেসে উঠতেও দেখা যায়।

সংশ্লিষ্টরা দেশীয় মাছ কমে আসার কারণ হিসেবে মনে করছেন, মুক্ত জলাশয়ের মাছের জন্য নিরাপদ ও নির্বিঘ্নে চলাচলে বাধাগ্রস্থ ধানের জন্য মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার, খাল বিল সেচে মৎস্য নিধন ও নির্বিচারে পোনা মাছ ধরার কারণেও রয়েছে বলে জানায় মৎস বিভাগ।

সোনাগাজীর মৎস্য চাষী আলিম জানান, জলাশয় এবং খাল বিলে এখন মাছ নেই। মৎস্যসম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বসহ কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। ধান ও মাছ দুটোর ব্যাপারেই মনোযোগী হওয়া উচিত।

যে জায়গায় ধান হয় সেখানে ধান চাষ করতে হবে। আর যে জায়গায় ধান হয় না, অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় সেখানে ধান চাষ না করে মাছ চাষে মনোযোগী হতে দায়িত্বশীলদের গুরুত্বসহ কাজ করতে হবে।

ফেনী পৌরসভা মৎস্য বাজার কমিটির সভাপতি কলিমুল্লাহ সরদার বলেন,প্রতিদিন যেভাবে পুকুর এবং জলাশয় ভরাট করে ফেলা হচ্ছে তাতে অদূর ভবিষ্যতে তো মাছ থাকার জন্য কিছুই থাকবে না, সব সমতল ভূমি হয়ে যাবে। ফলে ধান ও মাছ দুটোরই ক্ষতি হবে।

পরশুরাম উপজেলা মৎস্য মৎস্য কর্মকর্তা মোস্তফা জামান জানান, প্রতিবছর মার্চের দিকে ঢল আর ভারি বৃষ্টিতে এলাকার পুকুর,নদী এবং জলাশয় ভরে যায়। কিন্তু এ বছর পর্যাপ্ত বৃষ্টি না থাকায় দেশীয় মাছের অভাব দেখা দিয়েছে। এছাড়া কীটনাশক ব্যবহার ,পুকুর জলাশয় ভরাটসহ কিছু কিছু নদীতে বাঁধের কারণে দেশীয় প্রজাতি মাছের প্রজনন ব্যাহত হচ্ছে। একারনে মাছ কমে যাচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ