আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধিঃ
ফেনীর পেশাজীবি সাংবাদিকদের সংগঠন ফেনী অনলাইন রিপোর্টার্স ইউনিটির মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য অপর্ন ও আলোচনা সভা অনুষ্ঠিত।
শহীদ দিবসে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পন করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে শহরের চাইনিজ রেস্টুরেন্ট ফাইভ স্টারের কনভেনশন হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান পলাশ।
ইউনিটির সাধারন সম্পাদক শাকিল শাহরিয়ারের সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহন সহ উপস্থিত ছিলেন সহ সভাপতি এড়ভোকেট মোহাম্মদ শারীদ,জহিরুল হক খাঁন সজিব,
ছালাহ্ উদ্দিন,শহীদুল ইসলাম, আলাউদ্দিন সবুজ,দেলোয়ার হোসেন মজুমদার ঝন্টু,ইন্জিনিয়ির আবুল খায়ের আজাদ,জাবেদ আহমেদ, কবি হেলাল প্রমূখ।
সভায় মহান শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন সহ সকল দেশমাতৃকার সকল বীরসেনানী যারা আমাদের মাঝে নেই তাদের আত্বার মাগফিরাত কামনা ও যারা আমাদের মাঝে আছেন তাদের দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এড়ভোকেটশারীদের প্রস্তাবনায়
ইউনিটির অন্যতম সদস্য রোটারিয়ান মিজানুর রহমান কে কার্যকরী কমিটির সহ সভাপতি হিসেবে উপস্থিত আলোচকদের সকলের মতামতের তা গ্রহন করে সাধারন সম্পাদক সভায় অবহিত করেন যে,ইউনিটির জন্য নিজস্ব অফিস আগামী মাসেই শহরের জিরো পয়েন্টে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত আছে।