মোঃ সাইফুল ইসলাম ফেনী সদর ও কোর্ট প্রতিনিধি:
আসছে রমজান উপলক্ষ্যে সরকার নির্ধারিত উপকার ভোগীদের মধ্যে টিসিবির পন্য সামগ্রী বিক্রয় এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও র্যালী আয়োজন সম্পর্কিত সাংবাদিকদের সাথে কথা বলেছেন জেলা প্রশাসন।
নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে নিন্ম-মধ্য আয়ের মানুষের আর্থিক সাশ্রয়ে কথা বিবেচনায় নিয়ে ফেনীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি শুরু হছে আজ থেকে। শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানানাে হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুদুর রহমান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার কামরুল হাসান, সহকারী কমিশনার রজত বিশ্বাসসহ গণমাধ্যম কর্মীগণ।
এসময় জানানো হয়, পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক কোটি নিন্ম আয়ের পরিবারকে ভর্তুকি মূল্যে পণ্য দেবে টিসিবি। জেলার ২০ জন টিসিবি ডিলারের মাধ্যমে মােট ৬১ হাজার ৬২ জন উপকার ভোগীকে এ পণ্য দেওয়া হবে। বিক্রয় পণ্যের মধ্যে থাকবে তেল, চিনি, মশুরডাল ও ছোলা ইত্যাদি।