ইসমাইল হোসেন রাজু :
মৃত্যু আমার অবধারিত
সন্দেহ নাই তাতে,
আমার মৃত্যু কেমনে হবে
আল্লাহ তায়ালাই জানে।
হায়াত আমার কয়দিনের
কেউকি বলতে পারে?
কোন উচিলায় কোনখানে মোর
নিশ্বাস বন্ধ হবে?
কত অন্যায় করেছি আমি
সয়তানেরী ধোঁকায়,
তওবা করছি ক্ষমা চাচ্ছি
মাপ করগো আমায়
দয়া চাই খোদা মাবুদ মাওলা
আমি তোমার তরে,
সম্মান জনক মৃত্যু দিও
বেগুনা মাসুম করে।
আমি তো তোমার প্রিয় নবী
শেষ নবীরি উম্মত,
ভাগ্য যেনো হয়গো মাবুদ
মহানবীর শাফায়াত।