আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ফটিকিছড়ি উপজেলায় গ্রাম আদালতের মনিটরিং ও মূল্যায়ন (ডিএমআইই)পদ্ধতি বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

 

ফটিকছড়ি প্রতিনিধি :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএনডিপি বাংলাদেশের আর্থিক সহায়তায় স্থানীয় সরকার কতৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (পর্যায় -২)প্রকল্পের আওতাধীন ফটিকছড়ি উপজেলায় গ্রাম আদালতের বিকেন্দ্রীকৃত পরিবীক্ষন,পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষন
আজ ১৬ নভেম্বর ২০২০ সকাল ১০টায় ফটিকছড়ি উপজেলার বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষন সেশন উদ্বোধন করার জন্য ভার্চুয়ালী যুক্ত হয়েছেন জাতীয় প্রকল্প পরিচালক বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ(২য় পর্যায়) প্রকল্প ও অতিরিক্ত সচিব।স্থানীয় সরকার মরণ কুমার চক্রবর্তী।

প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশিক্ষন কোর্স সমন্বয়কারী ও ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: সায়েদুল আরেফিন ।

প্রশিক্ষন সেশনপরিচালনা করেন বাংলাদেশ।গ্রাম আদালত সক্রিয়করণ(২য়)পর্যায় প্রকল্পের চট্টগ্রাম জেলার ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর(ডিএফ,ইউএনডিপি) উজ্জ্বল দাস চৌধুরী এবং বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (পর্যায়-২) প্রকল্প বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট(ব্লাস্ট) এর চট্টগ্রাম জেলার সমন্বয়কারী জনাব,সাজেদুল আনোয়ার ভূঁঞা।

প্রশিক্ষনে অংশগ্রহণ করেন ফটিকছড়ি উপজেলার গ্রাম আদালত প্রকল্পভূক্ত১২টি ইউনিয়ন

জাফতনগর,ধর্মপুর,বখতপুর,নানুপুর,লেলাং,সুন্দরপুর,সুয়াবিল,রোসাংগিরি,পাইন্দং,ভূজপুর,নারায়নহাট,দাঁতমারা)এর চেয়ারম্যান সচিব ও গ্রাম আদালত সহকারীবৃন্দ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব সায়েদুল আরেফিন বলেন
“স্থানীয় ছোটখাটো বিরোধ বিবাদ স্থানীয়ভাবে অল্প সময়ে স্বল্প খরচে দ্রুত নিস্পত্তির জন্য সরকারের কার্যকরী পদক্ষেপ গ্রাম আদালত”
ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ নিস্পত্তির এ উদ্যোগ জেলা আদালতে মামলার জট কমাতে যেমন ইতিবাচক ভূমিকা পালন করছে তেমনি গ্রামীন জনগোষ্ঠীর বিশেষত অপেক্ষাকৃত পিছিয়ে পড়া মানুষের
(নারী,প্রতিবন্ধী,ক্ষুদ্র নৃ-গোষ্ঠী,দলিত,হরিজন) ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে। জনগনের দোর গোড়ায় আইনি সেবা পৌঁছানো ও ন্যায়বিচার নিশ্চিত করার সরকারী ঘোষনার এক অনন্য দৃষ্টান্ত গ্রাম আদালত। গ্রাম আদালতের কার্যক্রম নিয়মিত মনিটরিং ও পর্যবেক্ষনের ক্ষেত্রে প্রতিবেদন প্রস্তুতের বিষয়ে বিশেষ নজর দেয়া এবং গুরুত্ব বিবেচনায় আজকের প্রশিক্ষনটির গুরুত্ব অপরিসীম। ফলে এ বিষয়ে চেয়ারম্যান,সচিব ও গ্রাম আদালত সংশ্লিষ্টদের প্রতিবেদন প্রস্তুতের বিষয়ে দক্ষতার উন্নয়নের বিকল্প নেই।উদ্বোধনী বক্তব্যে জাতীয় প্রকল্প পরিচালক,বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ(২য় পর্যায়)প্রকল্প ও অতিরিক্ত সচিব,স্থানীয় সরকার মরণ কুমার চক্রবর্তী বলেন,গ্রাম আদালতের কার্যক্রম জোরদারকরণ.গতিশীলতা আনয়ন ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকার বিকেন্দ্রীকৃত পরিবীক্ষন,পরিদর্শন ওমূল্যায়ন (ডিএমআইই)পদ্ধতি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।গ্রাম আদালত আইন ২০০৬(সংশোধিত ২০১৩)এর আওতায় বাংলাদেশের সকল ইউনিয়নে পরিচালিত গ্রাম আদালতের কার্যক্রম পরিবীক্ষন ও মূল্যায়নের সুনির্দষ্ট নীতিমালা না থাকায় একাজ সচারুভাবে সম্পাদন হচ্ছেনা।এ প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রতিমাসের ১০ তারিখের মধ্যে উপজেলা নির্বাহি অফিসার বরাবরে গ্রাম আদালতের প্রতিবেদন দাখিল করবেন, উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়ন হতে প্রাপ্ত প্রতিবেদন পর্যবেক্ষন করে ২০ তারিখের মধ্যে উপরিচালক ,স্থানীয় সরকার বরাবরে প্রেরণ করবেন। উপপরিচালক স্থানীয় সরকার ৩০ তারিখের মধ্যে উক্ত প্রতিবেদন সচিব স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ