আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

প্রামাণ্যচিত্র ‘বায়োগ্রাফি অব নজরুল’ মুক্তি পাচ্ছে ২০ নভেম্বর

মতিউর রহমান, পিরোজপুরঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘বায়োগ্রাফি অব নজরুল’ বড় পর্দায় মুক্তি পাচ্ছে আগামী ২০ নভেম্বর।
যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে সন্ধ্যা ৬টায় এর প্রিমিয়ার শো’র আয়োজন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান প্রামাণ্যচিত্রটির পরিচালক ফেরদৌস খান।
ব্লকবাস্টার সিনেমাসে সপ্তাহজুড়ে প্রতিদিন সন্ধ্যায় এ ছবির একটি করে শো চলবে। এর আগে ২৯ জুলাই প্রামাণ্যচিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সনদ পেয়েছে। গত আগস্টের শেষে চার মিনিটের একটি ট্রেইলার প্রকাশ করা হয়েছে।    [খবর বিডিনিউজের]
ঢাকায় নজরুল সেন্টারর ব্যানারে রতনদ্বীপ রিসোর্টে নিবেদিত ফেরদৌস খান পরিচালিত ১ ঘন্টা ৩৪ মিনিট ১২ সেকেন্ড ব্যাপ্তির এই তথ্যচিত্রটি প্রযোজনা করেছেন আল- আমীন খান। সার্বিক কাজের উপদেষ্টা হিসেবে দ্বায়িত্ব পালন করছেন কবও নজরুল ইন্সটিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ইকরাম আহম্মেদ।
নজরুল ইসলামের ঘটনাবহুল জীবন তুলে আনতে তাঁর সৃতিবিজড়িত ঢাকা, ত্রিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, কলকাতা,  চুরুলিয়া,  আসানসোল, দুর্গাপুর, হুগলী, কৃষ্ণনগর দৃশ্যধারণ করা হয়েছে। এর নেপথ্যে কণ্ঠ দিয়েছেন আসাদুজ্জামান নূর ও প্রজ্ঞা লাবনী।
ইংরেজি সাবটাইটেল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড.মাসুম বিল্লাহ। মঈন আল- হেলাল সুপল সম্পাদিত এবং আসাদ ও রাজিবের ক্যামেরায় ধারণ করা এই ডকুফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করেছেন পিন্টু ঘোষ।
পরিচালক ফেরদৌস খান বলেন, আনরা সাধারণত জেলা শহরে শিল্পকলা একাডেমি, সরকারি কলেজ ও স্কুল, বিশ্ববিদ্যালয় কোন সংস্থা / সাংস্কৃতিক সংগঠন কিংবা সংগঠকের উদ্যোগে বিশেষ স্থানে এক বা একাধিক প্রদর্শনী করব। পাশাপাশি দেশের বাইরে বাঙালি কমিউনিটি’তে প্রামাণ্যচিত্র প্রদর্শনের পরিকল্পনা আছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ