আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

প্রাণের সঙ্গে প্রাণ সম্মাননা পদক ২০২২’ পেলেন তুষার

জাহিদুল ইসলাম জাহিদ, কুয়াকাটা প্রতিনিধি:

সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটন বিকাশে ও ডলফিন রক্ষা কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় ‘প্রাণের সঙ্গে প্রাণ সম্মাননা পদক ২০২২’ পেলেন কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার।

রুমান ইমতিয়াজ তুষার প্রাণের সঙ্গে প্রাণ সম্মাননা পদক পাওয়ায়, কুয়াকাটার স্বেচ্ছাসেবী সংগঠন, কুয়াকাটা শুভ সংঘ ক্লাব। কুয়াকাটা তরুণ ক্লাব সহ কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (কুটুম) শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ইনিশিয়েটিভ ফর স্যোশ্যাল চেঞ্জ (আইএসসি) ও সুরঞ্জনা ইকো টুরিজ্যম সেন্টার অ্যান্ড রিসোর্টের (বরগুনা) সঙ্গে যৌথ উদ্যোগে ওয়াইল্ড ওয়াচ বাংলাদেশ এ সম্মাননা প্রদান করে।

আইএসসির নির্বাহী পরিচালক অনিক আসাদ ও ওয়াইল্ড ওয়াচ বাংলাদেশের সদস্যসচিব হোসেন সোহেলের উপস্থিতিতে এ সম্মাননা পদক তুলে দেওয়া হয়।

তুষার ছাড়াও ‘প্রাণের সঙ্গে প্রাণ সম্মাননা পদক ২০২২’ পেয়েছেন চট্টগ্রামের রিতু পারভীন ও বরগুনার মো. আরিফ হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘পর্যটনের বিকাশ ও সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় এদের ভূমিকা ছিল অতুলনীয়।

নাগরিক জীবনে আমরা প্রকৃতিকে ভুলে গেছি। দিন দিন উজার হচ্ছে বনভূমি। এ ধরনের আনুষ্ঠানের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশের প্রতি ভালোবাসা বাড়বে বলে আমরা মনে করি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ