নিজস্ব প্রতিবেদক :
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদুর ফিতর উপলক্ষে সারাদেশে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ চাল বিতরণের নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় সাভারের আমিন বাজার ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ করা হয়েছে।
রবিবার ২৪ এপ্রিল সকালে আমিন বাজারের ইউনিয়ন পরিষদের সামনে ১০ কেজি করে চাল বিনা মূল্যে ১৪৭ জনকে বিতরণ করা হয়।
উপকার ভোগী আব্দুল মজিদ (৪৬) বলেন আমরা গরীব মানুষ এই চাল পেয়ে আমাদের অনেক উপকার হলো। আল্লাহর দরবারে দোয়া করি প্রধানমন্ত্রী কে যেন সুস্থ ও দীর্ঘ আয়ু দান করেন।
আমিন বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রকিব আহম্মেদ বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রূপকার তিনি যতদিন সরকারের প্রধানমন্ত্রী থাকবেন ততোদিন এদেশ শাস্তি ও রাস্তা ঘাট বিজ্রের উন্নয়ন অব্যাহত থাকবে।