আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

প্রধানমন্ত্রী থেকে চিকিৎসা সহায়তা পেলেন নির্যাতনের শিকার অমি

আলাউদ্দিন সবুজ. ফেনী জেলা প্রতিনিধি:

ফেনীর পরশুরামে সাতকুচিয়া গ্রামে মধ্যযুগীয় কায়দায় শশুর বাড়িতে সাপ দিয়ে নিযাতন”” ও পরে শশুরবাড়ির সন্ত্রাসীদের দ্বারা এসিড হামলার শিকার ফুলগাজীর দরবাপুরের মেয়ে খালেদা ইসলাম অমি ও তার পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে অমির উপর নিযাতনের সম্পূর্ণ গঠনার বিস্তারিত বিবরণ খুলে বলে।

মাননীয় প্রধানমন্ত্রী অমির পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলা পুলিশ সুপার, থানা ও সংশ্লিস্ট সকলকে নিদেশ প্রধান করার পাশাপাশি অমির উপর নিযাতনকারী সকল সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনার আশ্বাস প্রদান করেন।

অমির চিকিৎসার জন্য যেখানে যা প্রয়োজন তা করার প্রতিশ্রুতি প্রদান ও আথিক অনুধান প্রদান করেন।

উলেখ্য যে গত ১৭/৮/২০২১ইং তারিখে অমিকে সাপ দিয়ে দংশন করিয়ে হত্যার চেষ্টা করে তার শশুরবাড়ির লোকজন, সাপে দংশন করে বিকাল ৩টা বাজে কিন্তু অমিকে প্রথমে পরশুরাম হাসপাতালে নেওয়া হয় রাত ৮ টায়,

পরশুরামের ডাক্তার অমির অবস্থা খারাপ দেখে দ্রুত চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিতে বললেও শুশরবাড়ির লোকজন হাসপাতালে নিয়ে যেতে রাজি হয়নি, পরে অমির পরিবারের জোরাজুরিতে রাত ১১টার সময় ফেনী সদর হাসপাতাল থেকে অমির পরিবার রাত দুই টা বাজে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়,

চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিলেও অমির কন্ঠনালীতে বিষক্রিয়ার দরুণ অনেকদিন কথা বলতে পারেনি, অমিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল থেকে চট্টগ্রাম ইসলামিয়া হাসপাতালে কিছুদিন চিকিৎসা করার পর অমির বাবার বাড়িতে নিয়ে আসলে অমির শশুরবাড়ির লোকজন,

আত্নীয় স্বজন ও কয়েনজন সন্ত্রাসী সহ প্রায় ২০ জন লোক নিয়ে অমির বাবার বাড়িতে হামলা করে অমিকে তুলে নেওয়ার চেষ্টা করে। অমির বাবার বাড়িতে হামলা ও ভাংচুর করে।

পরে বিভিন্ন মিডিয়ায় খবরটি ভাইরাল হলে শশুরবাড়ির লোকজন ও সন্ত্রাসীরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং অমিকে চিরতরে পঙ্গু করে দেওয়ার জন্য গত ০৫/১০/২০২১ইং

তারিখে অমির বাবার বাড়ির জানালা দিয়ে অমির উপর এসিড হামলা করে অমির, স্বামীর ফুফাতো ভাই “সন্ত্রাসী তারেক” ও তার স্বামীর বাগিনা “মিনার” সহ আরো একজন সন্ত্রাসী মিলে হামলা করে পালিয়ে যায়।

এসিড হামলার শিকারের পর অমিকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার দ্রুত শেখ হাসিনা বাণ ইউনিট হাসপাতালে পাঠায়, সে হাসপাতালে ১ বছর ৩ মাস চিকিৎসা করালেও অমির হাত পঁচে যাওয়ার ডাক্তার হাত কেটে ফেলার জন্য বলে না হয় উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নিয়ে যেতে বলে।

গত ডিসেম্বরের ২৪ তারিখে অমিকে ভারতের
চেন্নাই হাসপাতালে নিয়ে প্লাস্টিক সার্জারি অপারেশন করা হয়. অমির চিকিৎসা করাতে অমির বাবার পরিবার প্রায় নিঃস্ব হয়ে গেছে।

শশুরবাড়ির সন্ত্রাসীদের জেলখানায় নিয়ে গেলে অমির স্বামী প্রবাসে থেকে সন্ত্রাসী ভাড়া করে, অমির বাবার পরিবারের কাউকে প্রাণে বাঁচতে দিবে না বলে নানা ধরনের হুমকির ধামকি প্রদার করিতেছে এবং অমির বাকী আরো ২ বোনকে এসিড মেরে জ্বালিয়ে দেয়ার হুমকি দিচ্ছে।

সন্ত্রাসীদের মধ্যে নারায়ণগঞ্জের ২০ মামলায় আসামী দেলোয়ার অন্যতম।
আরো উলেখ্য যে, অমির শশুরবাড়ির লোকজন অমিকে দিয়ে গরুর ঘাস কাটাতো, ক্ষেতের ধান কাটাতো, আগাছা পরিষ্কার করাতো।

অমির স্বামী প্রবাসে ( স্পেনে) বিয়ে করে তার কথা গোপন করে অমিকে বিয়ে করে। অমির শশুরবাড়িতে তার স্বামীর বিবাহিত ৪ বোন ও তাদের সন্তানেরা সারাক্ষণ বিভিন্ন অজুহাতে অমির উপর নিযাতন চালাতো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ