নিজস্ব প্রতিবেদক :
ঢাকার সাভারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়।
সাভার থানার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের উদ্যােগে ১০ কেজি করে চাল ৪০০ পরিবারের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
চাল নিতে আশা দরিদ্র আব্দুল জলিল বলেন এই ঈদের আগে চাল পেয়ে তিনি আল্লাহর দরবারে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করনে এবং তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ যেন দীর্ঘআয়ু দান করেন।
বৃহস্পতিবার ২০ এপ্রিল সকালে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চত্ত্বরে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর উপস্থিত থেকে ৪০০ জনের মাঝে এই চাল বিতরণ করেন। চাল বিতরণ অনুষ্ঠানে আর ও উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা।