মোঃ মুশফিক হাওলাদার লালমোহন ভোলা প্রতিনিধি :
ভোলার লালমোহনে দ্বিতীয় পর্যায়ে ২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুর্যোগ সহনীয় ঘর প্রদান করা হয়েছে।
রোববার (২০ জুন) দুপুরে গণভবন থেকে সারা দেশে ৫৩ হাজার নতুন করে ঘর প্রদানের এই কর্মসূচীর উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি।
এ সময় লালমোহন উপজেলা পরিষদের হলরুমে এক অনুষ্ঠানে লালমোহন উপজেলায় ২০ টি ঘরের চাবি উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করলেন ভোলা- ০৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য দ্বীপ বন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি।
এসময় অনান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল – নোমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, সহকারী কমিশনার ভূমি জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম হাওলাদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী এম তানজিদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ সাইফুর রহমান আবির প্রমুখ।