আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ 

 সাভার প্রতিনিধি :

সাভারে শতাধিক দুস্থ ও অসহায় নারীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর তাদের হাতে ঈদ উপহার তুলে দেন। এসময় ৯২ জন উপকারভোগীর মাঝেও ভিজিডির চাল বিতরণ করা হয়। এবং প্রত্যেক নারীকে  চেয়ারম্যান এর নিজ তহবিল থেকে একটি করে ভালো মানের শাড়ি উপহার দেন।

ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর জানান, বর্তমান সরকার দুস্থ ও অসহায় মানুষদের নানা সহযোগিতার মাধ্যমে তাদের সার্বিক জীবন মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

যার ধারাবাহিকতায় ঈদ আনন্দ পেতে অসহায় মানুষদের মাঝে ধারাবাহিকভাবে ঈদ উপহার দেওয়া অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ