আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সাভারে আ’লীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ

মোঃ শামীম হোসেন:

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশের সাথে মিল রেখে সাভার ও আশুলিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (৪ জুন) সকালে সাভার উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন পৌর এলাকা ও ইউনিয়ন থেকে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ ও আওয়ামী লীগ এর বিভিন্ন অঙ্গসংগঠন এর নেতাকর্মীরা জড়ো হতে থাকে।

পরে সেখান থেকে সাভার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সাভারের গেন্ডা বাসষ্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ শেষে সাভার বাজার বাসস্ট্যান্ডের সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।

সেখানেই এক প্রতিবাদ সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপি নেতাকর্মীদের কটুক্তি ও প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় তীব্র নিন্দা জানান। পাশাপাশি হুশিয়ারি দেন যে, ভবিষ্যতে আওয়ামী লীগ বর্তমানের মতো সকল সংগ্রাম মোকাবেলায় রাজ পথে থাকবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,

সাভার পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল গনি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর উপস্থিত ছিলেন।

এছাড়া এক‌ই দাবিতে আশুলিয়া থানা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শনিবার সকালে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাইপাইল থেকে শুরু করে পল্লীবিদ্যুৎ হয়ে নবীনগর এসে শেষ হয়।

সেখানে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ দেওয়ান। এছাড়া যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ