ধামরাই প্রতিনিধি :
বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সাঈফ আহমেদ মিশকাত (২১) ও ইমরান হোসেন (৩২) নামের দুজনকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষ প্রতিবেশী।
এঘটনায় অভিযুক্ত অলিউল ইসলাম (৫০) ও হৃদয় ইসলাম (২৫) নামের বাবা ও ছেলেকে আটক করেছেন পুলিশ।
রবিবার (২ অক্টোবর) বিকেলের দিকে আশুলিয়া থানার চাকলগ্রাম এলাকায় বসত বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ভুক্তভোগী সাইফ আহমেদ মিশকাত কে মেরে আহত করেন আটককৃতরা।
পরে ভুক্তভোগী ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরার সময় হাসপালের সামনে আবারো অতর্কিত হামলা চালায় আটককৃতরা।
ভুক্তভোগীর মামা মোঃ মোখছেদ জানান, অভিযুক্তরা অন্য জেলা থেকে এসে চাকলগ্রাম বাড়ি করেছে। আমার ভাগিনাদের সাথে তাদের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। সেই জের ধরেই আজকে আমার ভাগিনা সাইফকে মারধর করে।
পরে সাইফ চিকিৎসার জন্য ধামরাই সরকারি হাসপাতালে এসে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বের হতেই অলিউর তার স্ত্রী ছেলেসহ আবার অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সাইফকে মারাত্মক জখম করে। এসময় সাইফের আত্মীয় ইমরান হোসেন থামাতে গেলে তাকেও এলোপাতাড়ি মারধর করে তারা।
তিনি আরো বলেন, পরে স্থানীয়রা অভিযুক্তদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এবং আহত আমার ভাগিনা সাইফ ও ইমরান কে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল মোল্লা জানান, এঘটনায় বাবা ছেলে দুজনকে ঘটনা স্থল থেকে আটক করা হয়েছে এবং ভুক্তভোগীর স্বজনরা ধামরাই থানায় একটি মামলা করেছেন।