আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

পুলিশের সহযোগিতায় শিশু  ফিরে পেল পরিবার

 

মেহেদী হাসান,
বিশেষ প্রতিনিধি:

শনিবার সকাল ৯ ঘটিকায় মানিকগঞ্জ সদর থানাধীন বাস স্টান্ড এলাকায় কিলো-১১ ডিউটি করা কালীন এসআই ( নিঃ) সফিকুল ইসলাম সরদার কিছু লোকজনের ভির দেখতে পান। তিনি এগিয়ে গেলে স্থানীয় জনগণ জানান একটি ০৮ বছরের শিশু কান্নাকাটি করছে শুধু নিজের নাম, বাবার নাম এবং বাবার পেশা বলতে পারেন। দায়িত্বরত এসআই (নিঃ) সফিকুল ইসলাম সরদার বিষয়টি মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ জনাব আকবর আলী খান কে অবহিত করেন জনাব আকবর আলী খান এর নির্দেশনায় বাচ্চাটিকে নিজ হেফাজতে গ্রহণ করে থানায় নিয়ে এসে ডিউটি অফিসার এসআই (নিঃ) রাজিব সিকদার এর হেফাজতে রাখেন। ডিউটি অফিসার ঘটনাটি অফিসার ইনচার্জ সাহেবকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক এসআই (নিঃ) মোঃ টুটুল উদ্দিন ও এসআই (নিঃ) মন্টু চন্দ পাল কে বিষয়টি দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ প্রদান করেন। উক্ত বাচ্চাটির সাথে কথা বলে জানা যায় গত ০২ (দুই) দিন আগে গাড়ি যোগে গাজীপুর মেট্রোপলিটন এর কোনাবাড়ী থানা এলাকা থেকে মানিকগঞ্জ থানাধীন বরুন্ডি গ্রামে এসেছিল। গতকাল বরুন্ডি গ্রামের লোকজন অনেক খোঁজাখুঁজি করে কোন সন্ধান না পেয়ে উক্ত বাচ্চার ছবি তুলে ফেসবুকে স্থানীয় জনগণ নাম্বার দিয়ে প্রচার করে মর্মে বরুন্ডি গ্রামের মোহাম্মদ মুন্নু মিয়ার সাথে যোগাযোগ করে জানা যায়। পরবর্তীতে উক্ত বাচ্চাটির কথার ভিত্তিতে মানিকগঞ্জ থানা পুলিশ গাজীপুর মেট্রোপলিটন এর কোনাবাড়ী থানা পুলিশের সহিত যোগাযোগ করেন এবং গাজীপুর মেট্রো এলাকার বিভিন্ন কারখানায় মাইকিং করে ও স্থানীয় জনগণ সাথে যোগাযোগ করে দীর্ঘ ০২ ঘন্টা পরে উক্ত অবুঝ শিশু বাচ্চা মোহাম্মদ এনামুল হক, পিতা-মান্নু মিয়া, সাং-কোনাবাড়ী, গাজীপুর মহানগর, গাজীপুর এর পূর্ণাঙ্গ নাম-ঠিকানা জানা যায়। তার পিতা মান্নু মিয়া কোনাবাড়ী থানা এলাকায় এম.এম.এ নামক একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে ফিনিশিং সেকশনে চাকরি করেন। অবুঝ শিশুটির মা মারা গেলে পিতা মান্নু মিয়া দ্বিতীয় বিয়ের করেন। বর্তমান সৎ মা বাচ্চাটি কে বাড়ি থেকে বাহির করে দেয়। মান্নু মিয়া বিষয়টি জানে না। আজ বিকাল ৫.০০ ঘটিকায় মানিকগঞ্জ সদর থানা কর্মরত এসআই মোঃ টুটুল উদ্দিন এম.এম.এ গার্মেন্টস ফ্যাক্টরীর জিএম সাহেবের সাথে যোগাযোগ করে বাচ্চাটির বাবার মোবাইল নাম্বার সংগ্রহ করে কথা বলেন এবং বাচ্চাটির নাম-ঠিকানার সঠিকতা নিশ্চিত করেন। জনাব ভাস্কর সাহা পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মানিকগঞ্জ এবং জনাব আকবর আলী খান, অফিসার ইনচার্জ, মানিকগঞ্জ থানা, মানিকগঞ্জ এর সার্বিক দিকনির্দেশনায় অতি তাড়াতাড়ি উক্ত বাচ্চাটিকে তার পিতা মোহাম্মদ মান্নু মিয়ার হেফাজতে দেওয়া হয়। উক্ত বিষয়ে বাচ্চাটি ও তার পিতা মান্নু মিয়া আবেগে আপ্লুত হয়ে মানিকগঞ্জ থানা পুলিশকে অনেক অনেক ধন্যবাদ জানায় এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মান্নু মিয়া আরও বলেন মানবিক পুলিশের কারনে আমি আমার কলিজার টুকরো ছেলেটিকে বুকে পেয়েছি বলেই সে আবেগে কেঁদে ফেলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ