আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

পিরোজপুরের কাউখালীতে করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

ডেক্স রিপোর্ট :  
পিরোজপুরের কাউখালীতে করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন ব্যক্তিদের মাঝে ত্রাণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সকালে কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মৃদুল আহম্মেদ সুমন তার ব্যক্তিগত উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে করেনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০কেজি চাউল, ১ কেজি তৈল, ডাল ও লবন।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতৃবৃন্দ এবং কাউখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ তারিকুল ইসলাম পান্নু। ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন বলেন, করোনায় মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দিক নির্দেশনা অনুযায়ী উপজেলার বিভিন্ন পর্যায়ে হত দরিদ্র কর্মহীন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করি এ কার্যক্রম চলমান থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ