আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

পাথরঘাটায় ৩০ লাখ রেণুপোনাসহ ১১ আটক

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি: তাওহিদুল ইসলাম :

শুক্রবার (১ এপ্রিল) রাত তিনটার দিকে পাথরঘাটা উপজেলার ৭নং কাঠালতলী পরিষদের প্রধান সড়কের বিভিন্ন গাড়ি তল্লাশি করে ৫৫ ড্রাম ভর্তি চিংড়ি ও রেনুর পোনা সহ ১১ ড্রাইভারকে আটক করা হয়।

এগুলোর বাজারমূল্য প্রায় ৫০ ল টাকার মতো। আটককৃত ড্রাইভাররা পাথরঘাটা উপজেলার ৩নং চরদুয়ানী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

কোস্টগাড পাথরঘাটা স্টেশন কন্টিজেন্ট কমান্ডার এম জমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাথরঘাটার কাঠালতলী ইউনিয়নের প্রধান সড়ক দিয়ে মোটরসাইকেল যোগে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে অবৈধ চিংড়ি ও

রেনু পোনা চালান হচ্ছে, জানতে পেরে সাথে সাথে ফোর্স নিয়ে বিভিন্ন গাড়ি তল্লাশি করে ৫৫ ড্রাম ভর্তি ৩০ ল রেণুপোনা সহ ১১ মোটরসাইকেল ড্রাইভার কে আটক করা হয়।

তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং চিংড়ি ও রেণুপোনা গুলো পাথরঘাটা খালে অবমুক্ত করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ