পাথরঘাটা বররগুনা প্রতিনিধি : তাওহিদুল ইসলাম:
বরগুনার পাথরঘাটায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শহিদুল ইসলামের মালিকানাধীন এফবি হামিম নামের একটি মাছধরা ট্রলারসহ ৭ জন জেলেকে আটক করেছে পাথরঘাটা স্টেশনের কোস্টগার্ডের সদস্যরা।
আজ সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীর পাথরঘাটা লঞ্চঘাটের খালের মোহনা থেকে আটক করা হয়।
আটক জেলেরা হললো, মো. পনু, মো. সগীর, নজরুল ইসলাম, ইমরান হোসেন, আবু হাসান, শহিদুল ইসলাম, শহীদুল ইসলাম।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেনেন্ট হারুন-অর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কিছু অসাধু জেলে সাগর থেকে জাটকা ইলিশ শিকার করে বিএফডিসি ঘাটে নিয়ে আসেন।
সেখানে জাটকা বিক্রি করতে না পেরে অন্যত্র বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এমন সংবাদে অভিযান চালিয়ে এফবি হামীম নামের একটি ট্রলার ও বিপুল পরিমাণ ঝাটকাসহ ৭ জেলেকে আটক করা হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।