আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

পাথরঘাটায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বিদায়ী সংবর্ধনা

পাথরঘাটা বরগুনা, প্রতিনিধি : তাওহিদুল ইসলাম :

বরগুনার পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক সুব্রত মল্লিকের বদলি জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে পাথরঘাটা উপজেলা প্রেসক্লাব।

শুক্রবার রাত ৮ টার সময় পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমাম হোসেন নাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এএসএম জসিম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন পাথরঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন,

কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু, কাউন্সিলর রফিকুল ইসলাম কাঁকন, সুমন মোল্লা, জয় বিশ্বাস, ইমরান হোসাইন, এসএম জসিম প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ