আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

পাথরঘাটায় ইয়াবাসহ আটক ১

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি,তাওহীদুল ইসলাম :

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন ৮নং ওয়ার্ড পাথরঘাটা কলেজের পিছনের পাকা রাস্তার উপর থেকে মোঃ বিল্লাল হাওলাদার (২০), পিতাঃ কবির হাং, সাং- কালিবাড়ি ৪নং ওয়ার্ড কে আটক করে পাথরঘাটা কোস্ট গার্ড।

পাথরঘাটা কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার এর নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান চালিয়ে পাথরঘাটা পৌরসভার ৮ নং ওয়ার্ড কলেজের পিছনের পাকা রাস্তার উপর থেকে আসামীকে অটক করেন।

পাথরঘাটা কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার জানান আমরা গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ সময় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হই।

আসামী দীর্ঘ দিন যাবত ইয়াবা ট্যাবলেট বিক্রির সাথে জড়িত আছেন আমরা তার উপর নজরধারিতে ছিলাম এবং আজকে তাকে আটক করতে সক্ষম হই। আমরা তার কাছ থেকে ২০১ টি ইয়াবা ট্যাবলেট ও একটি ডিসকভার মোটরসাইকেল জব্দ করেছি।
বর্তমানে আমরা তাকে পাথরঘাটা থানা হেফাজতে দিয়ে দেবো এমনটাই জানান তিনি ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ