পাথরঘাটা বরগুনা, প্রতিনিধি : তাওহিদুল ইসলাম :
শনিবার ভোর রাতে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের সপ্তগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটক প্রান্ত সমাদ্দার (১৫) ওই এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে প্রান্ত সমাদ্দার নিজের ফেসবুক আইডি থেকে কিরোনপুর এলাকার ইমরান মোল্লার ফেসবুক আইডির একটি পোস্টে ইসলাম সম্পর্কে কটুক্তি করে একটি অশ্লীল মন্তব্য করে। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর জেরে ওই এলাকায় মুসলমানদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করে।
বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে শুক্রবার রাত থেকে প্রান্ত সমাদ্দারকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। পরে শনিবার ভোর রাতে তাকে আটক করে তার মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার।
অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল তোফায়েল আহমেদ সরকার, অপ্রীতিকর ঘটনা এড়াতে অভিযুক্ত প্রান্ত সমাদ্দারকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলার বিভিন্ন স্থানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।