আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

পাথরঘাটায় র‌্যাবের হাতে ইয়াবাসহ আটক ১ 

তাওহিদ ইসলাম, পাথরঘাটা উপজেলা প্রতিনিধি :

বরগুনা পাথরঘাটায় ইয়াবা সহ হেলাল আকন নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৮। সোমবার বিকেল সাড়ে ছয়টার দিকে উপজেলার পূর্ব হাতেমপুর মধুমতি কোল্ডস্টোরেজ এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোহাম্মদ শহিদুল ইসলাম।

আটক হেলাল আকন উপজেলার চরদুয়ানি ইউনিয়নের সহেরাবাদ গ্রামের জালাল আকনের ছেলে।

লেঃ কমান্ডার মোহাম্মদ শহিদুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পাথরঘাটার পূর্ব হাতেমপুর এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। এ সংবাদের ভিত্তিতে আমরাও সেখানে অবস্থান নেই। বিকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে সেখানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে হেলাল কে র‌্যাব সদস্যরা তাকে ঘিরে ফেলে। সেখান থেকে হেলাল আকন কে ১৮০ পিস ইয়াবাসহ‌ গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সকালে আটক হেলাল আকনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ