-
- ঢাকা
- পলাশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
- প্রকাশের সময়ঃ November, 15, 2022, 7:05 pm
- 380 বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর পলাশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২’র শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় এর উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে ফায়ার সার্ভিস ভবন আলোকসজ্জা, পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, জনসচেতনতামূলক মহড়া ও র্যালী অনুৃষ্ঠিত হয়েছে।
অগ্নিনিরাপত্তা জোরদার করতে সকল মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন করা হচ্ছে।
‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ প্রতিপাদ্য নিয়ে সারা দেশে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২।এসময় পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার
মো: সাদিকুল বারি সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ মনা প্রমুখ।
এই বিভাগের আরও সংবাদ