আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

পরকীয়া প্রেমিকার সঙ্গে স্বামীকে বিয়ে দিয়ে আলোচনায় স্ত্রী

বরগুনা পাথরঘাটা প্রতিনিধি : তাওহিদুল ইসলাম :

বরগুনার তালতলীতে স্বামী মো. হাসানকে তার প্রেমিকা ফাতিমা আক্তারের সাথে কাজী ডেকে বিয়ে দিয়েছেন স্ত্রী অযুফা বেগম।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে তালতলী থানা চত্বরে একটি চায়ের দোকানে বসে পাঁচ লক্ষ টাকা কাবিনে বিয়ে হয় হাসানের।

একই সাথে বড় বউ অজুফা বেগমেরও নতুন করে আড়াই লাখ টাকার কাবিনে বিয়ে পড়ান কাজী মোহাম্মদ মহিবুল্লাহ।

স্থানীয়রা জানান, উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের বড় অংকুজান পাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে মো. হাসান এর সাথে অজুফা বেগমের বিয়ের পরও প্রেমে আসক্ত ছিলেন হাসান।

সোমবার সকালে প্রেমিকা ফাতিমার সাথে দেখা করতে গেলে স্থানীয়রা প্রেমিক-প্রেমিকাকে আটক করে থানায় হস্তান্তর করেন।

হাসানের বড় বউ অজুফা বেগম স্বামীর প্রেম ঠেকাতে নিরুপায় হয়ে এই বিয়েতে রাজি হয়েছি।

পরিবারের সম্মতিতে অজুফা বেগমকে ২ লক্ষ ৫০ হাজার টাকা কাবিনে ও ফাতেমাকে ৫ লক্ষ টাকা কাবিনে বিয়ে করেছি।

তালতলী থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, স্থানীয়রা হাসান ও তার প্রেমিকাকে আটক করে পুলিশ খবর দিলে তাদের উদ্ধার করে থানায় আনা হয়। পরে উভয় পরিবারের লোকজনের কাছে তাদের মুচলেকা রেখে ছেরে দেওয়া হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ