আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

পবিত্র কোরআন কারিমের সবক উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাভার প্রতিনিধি :

সাভার থানার ভাকুর্তা ইউনিয়নের, মুশুরিখোলা তুলাতুলি জামেয়া ইসলামিয়া ক্বওমিয়া মাদ্রাসায় পবিত্র কুরআনুল কারীমের সবক উদ্ধোধন উপলক্ষে এক দু’আ মাহফিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সম্পন্ন হয়েছে।

রবিবার( ৯ সেপ্টেম্বর) দুপুর ২ টায় তুলাতুলি জামেয়া ইসলামিয়া ক্বওমিয়া মাদ্রাসায় উদ্যোগে মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভাকুর্তা ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ লিয়াকত হোসেনের উপস্থিতিতে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান অতিথির হাজী মোঃ লিয়াকত হোসেন বলেন, আল্লাহ তা’আলার ইবাদতের জন্যই জ্বীন ও মানবজাতিকে সৃষ্টি করা হয়েছে।

তাই মু’মিনদের সব কাজই যেন আল্লাহর তা’আলার ইবাদত হিসেবে গণ্য হয় সেই লক্ষ্যে পরকালীন জীবনে জবাবদিহিতার অনু্ভূতি নিয়ে পুরো জীবনটাকে কুরআন-সুন্নাহর আলোকে সাজাতে হবে।

এমনই ঈমানী চেতনা ও দায়িত্ববোধ জাগ্রত করার জন্য প্রয়োজন নবভী কর্মসূচির আলোকে কুরআনু্ল কারীমের বিশুদ্ধ তিলাওয়াতের যোগ্যতাসম্পন্ন, পরিশুদ্ধ আত্মার অধিকারী প্রজন্ম গড়ে তোলা। স্বচ্ছধারার নূরানী শিক্ষাকেন্দ্র ও হিফজখানাগুলো সেক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে।

তাই কুরআন-সুন্নাহর এ শিক্ষাধারার একনিষ্ঠ সহযোগী হওয়া মু’মিনদের ঈমানী কর্তব্য।
এ সময় প্রধান অতিথি আরও বলেন ঃ কোরআনুল কারিমের শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়ে এই কওমি মাদ্রাসা উন্নয়নের জন্য যা যা লাগে তিনি ব্যক্তিগত তহবিল হতে সহযোগিতা করবেন।

এ সময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী শাহাবুদ্দিন ভূঁইয়া।

এ সময়ে কোরআনুল কারীমের আলোকে সবক উপলক্ষে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা সূরা তেলাওয়াত শোনান শিক্ষার্থীরা। সবক পাঠ করান আল্লামা মুফতি সাঈদ আহমদ লাকসামী। দোয়া মিলাদ শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ