আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

পটুয়াখালী জেলা কৃষকলীগের উদ্যোগে ধান কাটা কর্মসূচি 

মোঃ সাইফুল আলম নীরব, নিজস্ব প্রতিনিধি :

মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশ “বাচাও কৃষক বাচাও দেশ” এই নির্দেশনা কে সফল করার লক্ষ্যে পটুয়াখালী জেলা কৃষক লীগের আয়োজনে গতকাল ০১ মে শনিবার বদরপুর ইউনিয়নের শিয়ালী গ্রামের কৃষক আবদুল সত্তার খান এর এক বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেন পটুয়াখালী জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান পটুয়াখালী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড,গোলাম সরোয়ার আরও উপস্থিত ছিলেন, গাজী মোঃ আলী হোসেন ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ কৃষক লীগ পটুয়াখালী জেলা শাখা, সরদার সোরাব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষকলীগ, পটুয়াখালী জেলা শাখা ।
এই সময় পটুয়াখালী জেলা কৃষক লীগের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ