আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

পটুয়াখালীতে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর মূরালে পুষ্প অর্পণ

মোঃ সাইফুল আলম নীরব,নিজস্ব প্রতিবেদক:

আজ ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস। জাতীয় শোক দিবস উপলক্ষে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ এর পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূরালে পুষ্প অর্পণ করেন । এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট গোলাম সরোয়ার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সোহেল,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি । এ সময় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি ও সদর উপজেলা আওতাধীন ইউনিয়নের চেয়ারম্যানগন, পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ জনগণ ।

এছাড়াও আজকে এখানে পুষ্প অর্পণ করেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ,যুবলীগ,কৃষক লীগ, জেলা মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং পটুয়াখালী বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও এখানে পুষ্প অর্পণ করতে দেখা গিয়েছে । উল্লেখ পটুয়াখালী জেলা প্রশাসনের কার্যালয়, জেলা পুলিশ, সরকারি কলেজ ইত্যাদি ।
এই দিবসকে ঘিরে পটুয়াখালীর বিভিন্ন যায়গায় গরীব দুখী মানুষের জন্য কাঙ্গালি ভোজ এর আয়োজন করা হয়েছিল ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ