আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

পটুয়াখালীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২১ উদযাপন ও সাঁতার প্রতিযোগিতা

মোঃ সাইফুল আলম, নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালীতে স্বাস্থ্যবিধি মেনে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে উদ্বোধন অনুষ্ঠান ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আজ ৫ ই এপ্রিল ২০২১ রোজ সোমবার সকাল ১০ ঘটিকায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মতিউল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক পটুয়াখালী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শহিদুল্লাহ, পিপিএম পুলিশ সুপার পটুয়াখালী, আলহাজ্ব কাজী আলমগীর, সভাপতি পটুয়াখালী জেলা আওয়ামী লীগ, জনাব ভিপি আব্দুল মন্নান, সাধারণ সম্পাদক পটুয়াখালী জেলা আওয়ামী লীগ, এডভোকেট গোলাম সরোয়ার, চেয়ারম্যান পটুয়াখালী সদর উপজেলা পরিষদ, জনাব মহিউদ্দিন আহমেদ, মেয়র পটুয়াখালী পৌরসভা ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ বলেন বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ থেকে প্রতি বছর এই দেশ অনেক বৈদেশিক মুদ্রা সহ আর্থিক ভাবে সাবলীল হচ্ছে তাই এই মাছ সংরক্ষণে আমাদের সবাইকে সচেতন হতে হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ