নিজস্ব প্রতিবেদক :
সাভারে ২৫০ জন পক্ষাঘাত গ্রস্তদের মাঝে সাভার উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে মানবতার ইফতার বিতরণ করা হয়েছে। প্রতিটি হুইল চেয়ারে চেয়ারে এই ইফতার বিতরণ করা হয়।
বুধবার (২০ এপ্রিল) সাভার সিআরপিতে চিকিৎসা নিতে আসা পক্ষাঘাতগ্রস্তদের মাঝে এই ইফতার বিতরণ করেন সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক। এছাড়া তিনি প্রতিদিন সাভার সিটি সেন্টারের সামনে বিনামূল্যে ইফতার বিতরণ করে থাকেন।

ইফতার পেয়ে চিকিৎসা নিতে আসা রমজান বলেন, আমি এই উদ্যোগকে স্বাগত জানাই। আমরা হয়তো কোন না কোনভাবে ইফতার করতাম। কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে চিকিৎসা নিতে আসা ২৫০ জন রোগীকে একস্থানে নিয়ে ইফতার করানো এক অনন্য নিদর্শন।
এসময় সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক বলেন, আমি করোনাকালিন সময়ে সাভারবাসীকে নানাভাবে সহযোগিতা করার চেষ্টা করেছি। এর আগেও সাভারে বিনামুল্যে ইফতার বিতরণ করেছি।

সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ভাইয়ের অনুপ্রেরণায় এবারও ইফতার বিতরণ করছি। এরই ধারাবাহিকতায় আজ সিআরপিতে চিকিৎসা নিতে আসা ২৫০ জন রোগীকে ইফতারের ব্যবস্থা করেছি। এমন আয়োজন অব্যাহত থাকবে।