আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

নৌ পুলিশ হাতে আটক ৪ মন জাটকা ইলিশ 

জাহিদুল ইসলাম জাহিদ,কুয়াকাটা,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
অবরোধ শেষ হতে না হতেই অবৈধ মাছ শিকারের কারনে আটক জেলে, মহিপুর থানার আলিপুর মৎস্য বন্দরে কুয়াকাটা নৌ পুলিশের বিশেষ অভিযানে ৪(চার)মন জাটকা ইলিশ মাছ আটক করা হয়েছে।
কুয়াকাটা নৌ পুলিশের (এএসআই) কামরুলের নেতৃত্বে শনিবার (০৭, নভেম্বর) সকাল ১১:৩০টায় গোপন সংবাদের ভিত্তিতে হিমালয় বরফ কলের সামনে একটি ট্রলার থেকে  জাটকা ইলিশ মাছ আটক করা হয়।
আটককৃত জাটকা ইলিশ মাছগুলো কুয়াকাটা, আলিপুর ও মহিপুরের বিভিন্ন ইয়াতিমখানা এবং মাদ্রাসায় বিতরণ করে দেয়া হয়েছে।
অভিযান সময়ে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আবুল বাশার ও কুয়াকাটা নৌ পুলিশের অভিযান দল।
কুয়াকাটা নৌ পুলিশের এএসআই কামরুল বলেন, আমাদের জাটকা ইলিশ মাছ ধরা নিষেধাজ্ঞা অভিযান অব্যাহত থাকবে যারা ঝাটকা ধরেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ