সাভার প্রতিনিধি:
সাভারের ভাকুর্তা এলাকার একটি নির্জন স্থান থেকে বৃদ্ধ (৫০) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ গলে যাওয়ায় শনাক্ত করতে পারে নি পুলিশ।
বুধবার (১৩ জুলাই) ভোরে ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দার একটি নির্জন স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তি লুঙ্গি পরিহিত অবস্থায় ছিল।
ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার একটি নির্জন জায়গা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতের মরদেহ গলে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয় নি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধারাণা করা হচ্ছে তিন থেকে চার দিন আগে তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।