মোঃ শামীম হোসেন:
সারাদেশের ন্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে সাভারে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দিন ব্যাপী উপজেলা পর্যায়ে সকল শ্রেনীর শিক্ষার্থীদের সাহিত্য এবং সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করা হয়।
বুধবার সকালে সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম।
এরআগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম বলেন, ১৫ টি ক্যাটাগরিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো পরিধি বাড়াতে সারাদেশের ন্যায় সাভারে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, পুরো উপজেলাজুড়ে বাঝাইকৃত শ্রেষ্ঠ প্রতিযোগিদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল ড.দিল আফরোজ শামীম, জিরাবো দেওয়ান ইদ্রিস কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন নাহার ও সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন পিটার গমেজ।
উল্লেখ্য, অনুষ্ঠিত প্রতিযোগিতা ১৫টি ক্যাটাগরি এর মধ্যে কেরাত, হামদ, নাত, কবিতা আবৃত্তি, রচনা, অভিনয়, বিতর্ক, রবীন্দ্র, নজরুল, উচ্চাঙ্গ সঙ্গীত এবং লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
শিশু শ্রেনী থেকে স্নাতক’র শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে। বুধবার দিনব্যাপি এই প্রতিযোগিতা শেষে পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হবে।