নিজস্ব প্রতিবেদক :
নানান আয়োজনে ঢাকার সাভারে পালিত হলো যুব দিবস-২০২১। রোববার (১ নভেম্বর) দুপুরে সাভার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় সাভার উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম,
সাভার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান, সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামান প্রমুখ সহ অন্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে যুব প্রশিক্ষণার্থীদের মাঝে ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা যায়।