আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

নাজিরপুর তেঁতুলিয়া নদীর চরে পার্ক নিমার্ণের স্থান পরিদর্শনে সাংসদ

মোঃ মুশফিক হাওলাদার লালমোহন, ভোলা প্রতিনিধি :

আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের লেখাপড়ার পাশাপাশি চিত্র বিনোদন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। শরীর ও মনকে সতেজ রাখতে চিত্র বিনোদনের গুরুত্ব অপরিহার্য। এই ধারাবাহিকতায় (২২ জুন) মঙ্গলবার ভোলার লালমোহন উপজেলাধীন বদরপুর ইউনিয়নস্থ নাজিরপুর এলাকায় পার্ক তৈরীর অবকাঠামো ও জায়গা পরিদর্শন করেন ভোলা -০৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য দ্বীপ বন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়।

এসময় এমপি শাওন বলেন শিশুরাই হলেন আগামী দিনের জাতির ভবিষ্যৎ। তারা শারীরিক-মানসিক স্বাস্থ্যে, শিক্ষায়, চিন্তায়-চেতনায় ও চিত্র বিনোদনে মন যত সমৃদ্ধ হবে জাতির ভবিষ্যৎ তত শক্তিশালী হবে।

এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম হাওলাদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী এম তানজিদ, ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদুল হক তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ সাইফুর রহমান আবির প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ