আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

নলছিটিতে এক বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষন

ইমাম হোসেন, ঝালকাঠি প্রতিনিধি :

নলছিটিতে এক বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ৯ জুলাই রবিবার ভিকটিমের ভাই বাদী হয়ে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার একমাত্র আসামী হলেন উপজেলার কুশঙ্গল ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত এস্কেন আলী হাওলাদারের ছেলে মো: হাবিব হাওলাদার (৫০)।

এজাহার সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই শনিবার সন্ধ্যায় আসামী হাবিব হাওলাদারের বসতবাড়ীর পাশের সেওতা গ্রামে ভিকটিমের বাসায় ঢুকে হাবিব হাওলাদার ভিকটিমকে জোর করে ধর্ষন করে।

এ সময় তার ডাকচিৎকারে তার বড় ভাই ছুটে আসে। হাবিব হাওলাদার ভিকটিমের ভাইকে দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে ভিকটিমের ভাই তার পাঞ্জাবি ধরে ফেললে হাবিব হাওলাদারে পাঞ্জাবি ছিড়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে নলছিটি থানা পুলিশ গিয়ে ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসে।

ধর্ষনের ঘটনায় ৯ জুলাই রবিবার ধর্ষনের স্বীকার বুদ্ধিপ্রতিবন্ধীর বড় ভাই বাদী হয়ে নলছিটি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯/১ ধারায় নলছিটি থানায় বাদী হয়ে একটি মামলা করেন।

এ বিষয় নলছিটি থানার অফিসার ইনচার্জ মু.আতাউর রহমান জানান, গতকাল সন্ধ্যায় উপজেলার কুশঙ্গল ইউনিয়নে ধর্ষনের অভিযোগ পেয়ে সাথে সাথেই পুলিশ পাঠানো হয়েছিল। আজ ভিকটিমের পরিবার মামলা দায়ের করেছে। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ