আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

নরসিংদীতে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক :

সারা বাংলাদেশে মাদকের বিরুদ্ধে পুলিশের সাড়াশি অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গতকাল নরসিংদী গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী কে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

দীর্ঘ দিন ধরে নরসিংদীর বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ীরা গাঁজা বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী গোয়েন্দা পুলিশ জানতে পারে মাদকের একটি বড় চালান আসছে সদরের দিকে।

নরসিংদী সদরের গোয়েন্দা পুলিশের ওসি আবুল বাশারের নির্দেশে ডিবি পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ গনির নেতৃত্বে সাহেপ্রতাব এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেফতার জহিরুল ইসলাম (২৭) রায়পুরা থানার গাউসিয়া এলাকার বাসিন্দা ও রোমান হোসেন (২৪) ঢাকা জেলার ধামরাই সুয়াপুর এলাকার বাসিন্দা  এরা নরসিংদীতে মাদক ব্যবসা চালিয়ে আসছে দীর্ঘ দিন ধরে।

গোয়েন্দা পুলিশ ডিবি বলেন মাদক ব্যবসায়ী জহিরুল ইসলামের নামে নরসিংদীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মৃল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।

নরসিংদী সদরের গোয়েন্দা পুলিশের ওসি আবুল বাশার বলেন মাদকের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে নরসিংদী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ