আজ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

ধামরাই বাজারে কলা কিনতে এসে প্রাণ গেল আকবর আলীর

রনজিত কুমার পাল,নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা জেলার ধামরাই উপজেলার পৌর শহরের
বাজারে কলা ক্রয় করতে এসে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেন আকবর আলী (৫৫) নামে এক ব্যক্তি।

আকবর আলী ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের খাতরা গ্রামের বাসিন্দা ছিলেন।

ধামরাই বাজারের কয়েকজন দোকানদারগন জানান, আকবর আলী ধামরাই বাজারে কেনাকাটার উদ্দেশ্যে আসলে কলা কিনতে

কলার দোকানদারের সাথে দামাদামি চুড়ান্ত করার পর কলা বিক্রেতা ক্রেতার চাহিদা মত কলা গুনে প্রস্তুত করার সময়
হঠাৎ মাথা ঘুরে পড়ে মারা যান,

হয়তো তিনি স্ট্রোক করেছিলেন।এ’সময় আমরা থানায় ফোন দিলে পুলিশ আসে।

ধামরাই থানার এস আই রবিউল জানান, আকবর আলী বাজারে এসে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। পরিবারের পক্ষ হতে কোন অভিযোগ না থাকায় আমরা পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করেছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ