আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাই বংশী নদীতে ডুবে যুবক নিখোঁজ

ধামরাই প্রতিনিধি :

ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে নৌকা যোগে কয়েক বন্ধু মিলে ঘোরার সময় পানিতে পড়ে ডুবে এক যুবক নিখোঁজ হয়েছে৷

শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যায় ধামরাইয়ের সিমানার কাকরান এলাকায় বংশী নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্ট্যাশন অফিসার সোহেলে রানা জানান, বিকালে ১০-১২ জন বন্ধু মিলে নৌকা যোগে বংশী নদীতে ঘুরতে আসে।

ঘুরাঘুরির এক পর্যায়ে তাদের মধ্যে একজন পানিতে পড়ে যায়৷ পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনা স্থলসহ বিভিন্ন স্থানে খোঁজ করে। তবে পায়নি।

পরে ঢাকা থেকে ডুবুরি খবর দিলে রাত হওয়ায় তারা কাল সকালে এসে উদ্ধার অভিযান পরিচালনা করবে।

তিনি বলেন, নৌকায় থাকা যুবকরা সবাই ঘুরতে এসেছিলো। আর তারা কোথা থেকে এসেছে তা জানা যায়নি। আর যে পানিতে পড়ে নিখোঁজ হয়েছে তার নাম-পরিচয় পাওয়া যায়নি৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ