রনজিত কুমার পাল (বাবু),নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলাস্হ ধামরাই পৌরসভার উন্নয়নের ধারাবাহিকতায় ধামরাই বাজার হতে মোকামটোলা – বড় বাজার হয়ে কাগুজিয়া পাড়া- কুমড়াইল পর্যন্ত
বৃহস্পতিবার (৩ই মার্চ -২০২২ খ্রীস্টাব্দ) সকাল দশটার দিকে ধামরাই বাজার এলাকায়।
সিআরডিপি-২ প্রকল্পের আওতায় আর সি সি পাইপ ড্রেন ও রাস্তা নির্মাণের কাজ শুভ উদ্বোধন করেন ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা।
এ’সময় উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার প্যানেল মেয়র ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোকছেদ আলী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহীদুল্লাহ্, পৌরসভার,
২নং ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর যথাক্রমে মোঃ আমজাদ হোসেন ও মোহাম্মদ আলী সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ,পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ এ’প্রকল্প কাজের ঠিকাদার প্রতিনিধিগন ও পৌর এলাকার নাগরিকবৃন্দ।