আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও অভিভাবক সমাবেশ 

রনজিত কুমার, নিজস্ব প্রতিনিধি:

রাজধানী ঢাকার অদূরে ধামরাই পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধামরাই উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারটার সময় ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ’বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা বেগম এর সভাপতিত্বে ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি,

শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ও ধামরাই পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব সাহেব আলী।

এ’সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন, ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা, মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের অধ্যাপক আবু বকর সিদ্দিক,

ধামরাই পৌরসভার সাবেক কাউন্সিলর ও ধামরাই পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, ধামরাই পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী,

সাংবাদিক দীপক চন্দ্র পাল, সাংবাদিক বাবুল হোসেন, অভিভাবক প্রতিনিধি মোঃ জব্বার হোসেন,দিলারা জামান সহ এ’বিদ্যালয়ের ছাত্রীদের অভিভাবকগন বক্তব্য রাখেন।

ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে
সকল বক্তাদের বক্তব্য শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ও উক্ত বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব সাহেব আলী বলেন- আপনাদের সকলের মতামতের ভিত্তিতে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সবকিছু করা হবে।

শিক্ষার উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের বিশেষ দায়িত্ব পালন করতে হবে।আপনার সন্তান ঠিক মতো পড়ালেখা করা সহ তার সার্বিক খোঁজ খবর অভিভাবকদের নিতে হবে।আমরা এরই মধ্যে বিদ্যালয়ের কক্ষে সিসি ক্যামেরা স্হাপন করেছি।

যে সব বিষয়ে শিক্ষক নেই সে সব পদে অতি সত্বর শিক্ষক নিয়োগের ব্যবস্হা করব।মোট কথা যে কোন মূল্যে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন করব।এক্ষেত্রে সাংবাদিকদিক সহ সকল মহলের সহযোগিতা কামনা করছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ