আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত সাহেব আলী

রনজিত কুমার, নিজস্ব প্রতিবেদক :

ঢাকা জেলার ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ শে জুলাই -২০২২) ধামরাই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে নবনির্বাচিত ৫ জন সদস্য,নবনির্বাচিত শিক্ষক প্রতিনিধি ৩ জন, দাতা সদস্য ১ জন মোট ৯ জন ভোটারের মধ্যে ৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুল হাসান।

এ’নির্বাচনে বেসরকারি ভাবে ধামরাই পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব সাহেব আলী ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিক আনোয়ার গুলশান ২ ভোট পেয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ